× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন-রাশিয়ার মধ্যে ১৮০ যুদ্ধবন্দি বিনিময়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১১:৪৪ এএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১২:০৬ পিএম

নতুন বন্দিবিনিময়ে মুক্তি পাওয়া রুশ সেনারা খুশিমনে বুধবার (২৬ জুন) একটি বাসে বাড়ি ফিরছে। ছবি : সংগৃহীত

নতুন বন্দিবিনিময়ে মুক্তি পাওয়া রুশ সেনারা খুশিমনে বুধবার (২৬ জুন) একটি বাসে বাড়ি ফিরছে। ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে ৯০ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। বুধবার (২৬ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে।

মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, রুশ সেনাদের ফিরিয়ে আনার সময় সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারী হিসেবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময়ের তত্ত্বাবধান করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনাদের সামরিক পরিবহন বিমানে মস্কোয় নিয়ে যাওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিকিৎসাকেন্দ্রে তাদের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দীর্ঘ ২৮ মাস ধরে চলা সংঘাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বেশ কয়েকবার বন্দিবিনিময় হয়েছে। বুধবারের আগে সর্বশেষ বন্দ বিনিময় হয়েছিল ৩১ মার্চ। তখন উভয় দেশ ৭৫ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছিল। তখনও সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল।

সূত্র : রয়টার্স, সিনহুয়া, আনাদোলু

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা