× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের কেরালা রাজ্যের নাম পরিবর্তনে বিধান সভায় প্রস্তাব পাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ১৯:২৩ পিএম

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রীয় সরকার দেশের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সমস্ত ভাষায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের নাম ‘কেরালা’ থেকে ‘কেরালাম’ এ পরিবর্তন করুক, এমনটি দাবি করেন ২৪ জুন বিধানসভার সমাবেশে

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রীয় সরকার দেশের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সমস্ত ভাষায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের নাম ‘কেরালা’ থেকে ‘কেরালাম’ এ পরিবর্তন করুক, এমনটি দাবি করেন ২৪ জুন বিধানসভার সমাবেশে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে কেরালাম করার একটি প্রস্তাব গত সোমবার (২৪ জুন) কেরালা বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এই প্রস্তাবে দেশটির কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এবার নিয়ে কেরালার বিধানসভা দ্বিতীয়বারের মতো রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাস করল। কারণ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম প্রস্তাবটি পর্যালোচনা করেছিল এবং সেবার কিছু পরিভাষাগত পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। এবার কিছুটা সংশোধন করে প্রস্তাবটি আবারও পাস করা হলো।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই প্রস্তাবটি উত্থাপন করেন। কেন্দ্রীয় সরকার দেশের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সমস্ত ভাষায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের নাম কেরালা থেকে কেরালাম এ পরিবর্তন করুক, এমনটি দাবি করেনউল্লেখ্য, ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে দেশটির দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যের নাম কেরালা। কেরালা রাজ্যের সরকারি ভাষা মালায়ালম। আর মালায়ালম ভাষায় রাজ্যের উচ্চারণ হয় কেরালাম। আর তাই পিনারাই বিজয়নের সরকার চায়, কেরালার নাম কেরালাম হোক। রাজ্যের মানুষের স্বার্থে, এ রাজ্যের ভাষার আবেগকে সম্মান জানিয়ে কেরালাম করার দাবি রাজ্য সরকারের।

সর্বসম্মতক্রমে বিল পাস হলেও কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেই কেবল এই নামবদল সম্ভব। শুধু পিনারাইয়ের সিপিএমই নয়, কেরালার নাম পরিবর্তন চায় কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউডিএফ। সোমবার বিধানসভায় ইউডিএফ বিধায়করাও এ প্রস্তাবে সমর্থনও জানিয়েছে।

 

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা