× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজ নিয়ে প্রতারণা

জর্ডানে ১০ ব্যক্তির ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ১৮:০৯ পিএম

জর্ডান সরকার কর্তৃক নির্ধারিত কোটার বাইরে মানুষ পাঠানোর ফলে অন্তত ৯৯ জন জর্ডানি হাজী মারা গেছেন

জর্ডান সরকার কর্তৃক নির্ধারিত কোটার বাইরে মানুষ পাঠানোর ফলে অন্তত ৯৯ জন জর্ডানি হাজী মারা গেছেন

সরকার কর্তৃক নির্ধারিত কোটার বাইরে এবার সৌদিতে হজযাত্রী পাঠানোর কারণে ১০ ব্যক্তির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে জর্ডান। এই ১০ জনের বিরুদ্ধে মানবপাচার ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগ আনা হয়েছে আরও ২৮ জনের ওপর। জর্ডানের পেট্রা নিউজ এজেন্সি ২৫ জুন এক উদ্ধৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পেট্রা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান সরকার কর্তৃক নির্ধারিত কোটার বাইরে মানুষ পাঠানোর ফলে অন্তত ৯৯ জন জর্ডানি হাজী মারা গেছেন। মঙ্গলবার প্রাথমিক তদন্তের ফল ঘোষণা করেছে পাবলিক প্রসিকিউশন। তদন্তের রিপোর্টে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ২৮ জনকে। রিপোর্টে আরও বলা হয়, ১৯ জনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। অভিযুক্তদের মধ্যে একজন নারী রয়েছেনঅভিযুক্তদের একাংশ একটি চক্র গড়ে এমনটি করেছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এই চক্র শনাক্ত ও মনিটরিং করার জন্য সাইবার অপরাধবিরোধী একটি ইউনিট গঠনের কথা বলেছে পাবলিক প্রসিকিউশন।

পাবলিক প্রসিকিউশনের কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেআইনিভাবে হজকে উৎসাহিত করার ভিডিও খতিয়ে দেখা হবে। বিশ্বজুড়ে পর্যটন বিষয়ক কোম্পানিগুলো বিদেশি ভিজিটরদের সৌদি আরবে সফরের সুযোগ করে দেয়। অধিকাংশ সফরেই মানুষদের কোনো হজ ভিসা দেওয়া হয় না। মূলত এসব চক্র মানুষের ধর্মানুভূতির সুযোগ নেয়। তারা কনসালট্যান্সি সার্ভিস দিয়ে থাকে বিনামূল্যে। কনসালট্যান্সি বা পরামর্শে হজের দুই মাস আগে মক্কায় অবস্থান করে নিয়ম ভেঙে হজ করতে উৎসাহিত করেএমন অভিযোগ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তালাল বিন আবদুল মোহসেন বিন শালুব প্রথম উত্থাপন করেন। তিনি বলেন, এবার হজে মারা গেছেন মোট ১৩০১ জন হাজী। এর মধ্যে ১০৭৯ জন হাজীর হজ করার কোনো অনুমোদনই ছিল না


সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা