× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার দাগেস্তানে উপাসনালয়, গির্জা ও পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলা, ১৫ জনের বেশি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ০৯:৫৯ এএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ১০:৫৫ এএম

রাশিয়ার দাগেস্তানে রবিবারের হামলায় একটি গির্জা পুড়ছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার দাগেস্তানে রবিবারের হামলায় একটি গির্জা পুড়ছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি উপাসনালয়, দুটি অর্থোডক্স গির্জা ও একটি পুলিশ পোস্ট লক্ষ করে গুলি ছুড়েছে।

এতে অন্তত ১৫ পুলিশ কর্মকর্তা, একজন যাজকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জনের বেশি। সোমবার (২৪ জুন) সকালে দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ একটি ভিডিও বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন।

এ মর্মান্তিক ঘটনায় দাগেস্তানে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

বন্দুকধারীরা রবিবার (২৩ জুন) দারবান্দ ও মাখাচকালা শহরে পঞ্চাশত্তমীর অর্থোডক্স উৎসবের সময় এ হামলাগুলো পরিচালনা করেছে। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় একটি অর্থোডক্স গির্জার ধর্মযাজক এ হামলায় নিহত হয়েছেন।

সমাজমাধ্যমে পোস্ট করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরা কিছু লোক পুলিশের গাড়ি লক্ষ করে গুলি চালাচ্ছে।

প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল দারবান্দে একটি উপাসনালয় ও একটি গির্জায়ও একই দিনে হামলা চালানো হয়েছে। বন্দুকধারীরা সেখানে নির্বিচার গুলি চালানোর পর আগুন লাগিয়ে দেয়।

সেরগোকাল গ্রামে একটি পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে। রবিবারের হামলার সঙ্গে মাখাচকালার নিকটবর্তী সেরগোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমারোভের দুই ছেলে জড়িত রয়েছেন এমন খবর পেয়েছে পুলিশ। তাই তারা ওমারোভকে আটক করেছে।

পুলিশের পাল্টা আক্রমণে হামলাকারীদের মধ্যে ছয়জন নিহত হয়েছে। পুলিশ বাকিদের খুঁজছে।

হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দাগেস্তানের ইতিহাসে অতীতে ইসলামপন্থিদের (ইসলামিক স্টেট) হামলার ঘটনা ঘটেছে। তাই সন্দেহ করা হচ্ছে, তারাই এ হামলাগুলো পরিচালনা করেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছে।

গত মার্চে মস্কোয় একটি কনসার্টে ভয়াবহ হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছিল।

সূত্র : বিবিসি, এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা