× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ৫৫, মদ সরবরাহকারী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৬:৩৪ পিএম

আপডেট : ২২ জুন ২০২৪ ১৮:০৫ পিএম

তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে মারা যাওয়া এক ব্যক্তির স্বজনেরা আহাজারি করছেন। ছবি : সংগৃহীত

তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে মারা যাওয়া এক ব্যক্তির স্বজনেরা আহাজারি করছেন। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় মদ সরবরাহকারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

পুলিশের ধারণা, কাল্লাকুরিচি জেলার করুণাপুরম গ্রামে চিন্নাদুরাই নামের এক ব্যক্তি এ বিষাক্ত মদ সরবরাহ করেছেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

বিষাক্ত মদপানকারী ৮৮ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। আর তাদের মধ্যে অনেকের অবস্থাই দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যার ফলে প্রতিদিনই করুণাপুরম গ্রাম থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।  

শুক্রবার জেলা কালেক্টর প্রশান্ত বলেছেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের হয় দাহ করা হয়েছে নয়তো কবর দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। কিন্তু কয়েক ডজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।’  

অবসরপ্রাপ্ত বিচারপতি বি গোকুলদাসকে নিয়ে গঠিত এক সদস্যের কমিশন এ ঘটনার তদন্ত শুরু করেছে। তাকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাসের সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। 

ঘটনাটি ঘটার পর তিনজন চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। 

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, তিনি শক্ত হাতে বেআইনি মদের ব্যবসা বন্ধ করবেন। 

এদিকে বিরোধীরা তার পদত্যাগের দাবি করেছে।

সূত্র : এনডিটিভি  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা