× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেজরিওয়ালের জামিন দিল্লির হাইকোর্টে স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৪ ২০:২৭ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ নিম্ন আদালতে জামিন পেয়েও আপাতত জেল থেকে বের হওয়া হচ্ছে না তার। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভি শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, মদনীতি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার রাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেন। শুক্রবার দিল্লির তিহার জেল থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জামিনের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওখানেই আপাতত নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সুধীর কুমার জৈন ও বিচারপতি রবীন্দর দুদেজার ভ্য়াকেশন বেঞ্চের পক্ষ থেকে ট্রায়াল কোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের পক্ষ থেকে বলা হয়, ‘যতক্ষণ পর্যন্ত হাইকোর্টে মামলার শুনানি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রায়ে (জামিন) স্থগিতাদেশ থাকবে।’ হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আদালতের কাছে রিলিজ অর্ডার এসে পৌঁছায়নি। কোন শর্তে কেজরিওয়াল জামিন পেয়েছেন, তাও জানা নেই।

অন্যদিকে ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে, রাউস অ্যাভিনিউ আদালতে শুনানির সময় ইডির আইনজীবী বা সলিসিটর জেনারেলকে গতকাল বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। ইডির পক্ষ থেকে রাউস অ্যাভিনিউ আদালতে দাবি করা হয়েছিল, অন্তত ৪৮ ঘণ্টার জন্য জামিনে স্থগিতাদেশ দেওয়া হোক যা আদালত মানেননি। অন্যদিকে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি, এর আগে এই মামলার শুনানি হয়েছে। ৭ ঘণ্টা ধরে শুনানি চলেছে। তখন বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন ইডির আইনজীবীরা।

লোকসভা নির্বাচন চলাকালীন ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। ওই সময় জেল থেকে বেরিয়ে তিনি দিল্লিতে দলের জন্য নির্বাচনী প্রচারণা চালান। তবে লোকসভায় তার দলের কোনো প্রার্থীই জয় পাননি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা