× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের পাঞ্জাবে আগামী সাত দিন ১৪৪ ধারা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৪ ২০:২৪ পিএম

আপডেট : ২১ জুন ২০২৪ ২০:৩৪ পিএম

পাকিস্তানের পাঞ্জাবে আগামী সাত দিন ১৪৪  ধারা জারি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আগামী সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে পাঞ্জাব সরকার এই ধারা জারি করেছে। শুক্রবার (২১ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য নিউজের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভোটের পবিত্রতা রক্ষার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ শুক্রবার দেশজুড়ে স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিক্ষোভের ডাক দেয়। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তর পাঞ্জাবে এই সিদ্ধান্ত নিয়েছে। দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যজুড়ে শুক্রবার থেকে আগামী ২৭ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের সমাবেশ, র‍্যালি, মিছিল, বিক্ষোভ, বৈঠক এ সময় নিষিদ্ধ। এ ছাড়া দপ্তর আরও জানিয়েছে, রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা হুমকির কারণে জনসমাগম হলে তা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হতে পারে।

ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার গোলাম মুস্তাফা এ সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। পাঞ্জাবে ১৪৪ ধারা জারির নেপথ্যের কারণ অবশ্য ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে ইতোমধ্যে একাধিক পিটিআই নেতা জানিয়েছেন, কারফিউ জারির পরপরই খানেওয়ালে বেশ কয়েকজন নেতার বাড়িতে অবৈধভাবে তল্লাশি চালায় পুলিশ।

পিটিআইয়ের মুখপাত্র রাউফ হাসান জানিয়েছেন, সরকারবিরোধী পক্ষের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। এমন সিদ্ধান্ত ন্যক্কারজনক বলে জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ইমরান খান জয়ী হবেন। পাকিস্তানের গণতন্ত্রকামী মানুষ মুক্তি পাবে। কোনো কিছুই মানুষের বড় স্বপ্নকে আটকে রাখতে পারবে না।

সূত্র : দ্য ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা