প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুন ২০২৪ ০০:২৮ এএম
আপডেট : ১৯ জুন ২০২৪ ১০:৫১ এএম
চলমান গাজা-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র সবররাহ করছে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৮ জুন এক ভিডিও বার্তায় তিনি বাইডেন প্রশাসনের এমন কড়া সমালোচনা করেন। ওই ভিডিওতে দেখা যায়, তিনি বলছেন, গাজায় হামাসই আমাদের একমাত্র সমস্যা নয়। ইরানের সঙ্গেও আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
উল্লেখ্য, গত মে মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র ফাইটার জেটের জন্য ৩ হাজার ৫০০ এবং বিলিয়ন ডলার সমপরিমাণ অস্ত্র-গোলাবারুদের চালান স্থগিত করে দেয়।
যদিও ন্যাটো জানিয়েছে, আপাতত পরিস্থিতি জরিপ করা হচ্ছে। সবকিছু বিচার করে যুদ্ধরসদ সরবরাহ করা হবে। রাফায় আগ্রাসনের বিষয় ভাবনায় রেখেই এ সরবরাহ বিলম্বিত হচ্ছে।
সূত্র : অ্যাক্সিওস