× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনকে ন্যাটো প্রধানের হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১৭:৩১ পিএম

চীনকে ন্যাটো প্রধানের হুঁশিয়ারি

'চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দেয়া সমর্থনমূলক অবস্থান পাল্টাতে না পারলে চীনকে এর পরিণতি ভোগ করতে হবে।' ন্যাটোর সহাসচিব জেনস স্টলটেনবার্গ সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। 

ন্যাটো প্রধান উল্লেখ করেন যে চীন দুদিকে সুবিধা নিতে চাচ্ছে। তিনি বলেন, একদিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে চীন।

"এসব দীর্ঘমেয়াদে কাজে আসবে না," বলেন তিনি। ওয়াশিংটনে এক সফর চলাকালীন তার সাথে কথা হয় বিবিসির। দীর্ঘ সাক্ষাৎকারে, পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যয় নিয়েও কথা বলেন ন্যাটো প্রধান। 

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অনমনীয় অবস্থানের মধ্যেই ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য এলো।

রাশিয়ার প্রতি চীনের সমর্থনের ব্যাপারে ন্যাটো দেশগুলো কী করতে পারে, এমন প্রশ্নে স্টলটেনবার্গ বলেন, নিষেধাজ্ঞার সম্ভাব্যতা নিয়ে একটি 'আলোচনা চলমান' আছে।

তিনি বলেছেন, চীন অনেক প্রযুক্তি সরবরাহ করছে। এর মধ্যে মাইক্রো-ইলেকট্রনিক্সের মত প্রযুক্তিও আছে, যা দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

এছাড়া ন্যাটো প্রধান বলেছেন, চীন যদি তাদের এই আচরণ না পাল্টায়, আমাদের কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করতে হবে।


সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা