× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমধ্যসাগরে দুইটি নৌকাডুবির ঘটনায় নিহত ১১, নিখোঁজ ৬৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১১:৪৩ এএম

আপডেট : ১৮ জুন ২০২৪ ১২:১৯ পিএম

একটি পালতোলা নৌকা ডুবে যাচ্ছে। সোমবার (১৭ জুন) ক্যালাব্রিয়ার উপকূল থেকে তোলা। ছবি : সংগৃহীত

একটি পালতোলা নৌকা ডুবে যাচ্ছে। সোমবার (১৭ জুন) ক্যালাব্রিয়ার উপকূল থেকে তোলা। ছবি : সংগৃহীত

দক্ষিণ ইতালির উপকূলে দুইটি নৌকা ডুবে অন্তত ১১ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৬৪ জন। সোমবার (১৭ জুন) এ মর্মান্তিক দুর্ঘটনাটগুলো ঘটেছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। 

জার্মান দাতব্য সংস্থা রেসকিউশিপ জানিয়েছে, তারা সোমবার ল্যাম্পেডুসা দ্বীপের কাছে একটি ডুবন্ত কাঠের নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করেছে। আর এর নিচের ডেক থেকে ১০টি মরদেহ খুঁজে পেয়েছে।

রেসকিউশিপ আরও জানিয়েছে, ল্যাম্পেডুসার কাছে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সোমবার সকালে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে তীরে নিয়ে যাওয়া হয়েছে। আর নিহতদের দ্বীপে নেওয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) ও জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশ থেকে অভিবাসীদের নিয়ে লিবিয়া থেকে যাত্রা করছিল। 

ভূমধ্যসাগরে একই দিনে ভিন্ন আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। 

জাতিসংঘ সংস্থাগুলো জানিয়েছে, দ্বিতীয় নৌকাডুবির ঘটনাটি ইতালির ক্যালাব্রিয়া থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে ঘটেছে। আট দিন আগে তুরস্ক থেকে যাত্রা করা একটি নৌকায় সোমবার আগুন ধরে যায়। এরপর তা উল্টে যায়। এতে একজন নারী নিহত হয়েছেন। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইতালীয় উপকূলরক্ষীরা জীবিতদের ও নিহত নারীর মরদেহ রোকেলা আইওনিকার ক্যালাব্রিয়ান শহরের উপকূলে নিয়ে গেছে। ৬৪ জন এখনো নিখোঁজ রয়েছে। 

মেডিসিন সানস ফ্রন্টিয়েরস (এমএসএফ) জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৬টি শিশুও রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।  

জাতিসংঘের সংস্থাগুলো আরও জানিয়েছে, লিবিয়া ও তুরষ্ক থেকে আসা অভিবাসীদের নিয়ে নৌকাগুলা যাত্রা করছিল। 

ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে মারাত্মক মাইগ্রেশন রুট নামে পরিচিত। আইওএম-এর মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী গত এক দশকে ২৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।  

সূত্র : আলজাজিরা, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা