× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ০৯:২৪ এএম

আপডেট : ১৮ জুন ২০২৪ ১১:০৪ এএম

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (বাঁ দিকে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (বাঁ দিকে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৮ জুন) উত্তর কোরিয়ায় পৌঁছাবেন বলে জানিয়েছে ক্রেমলিন।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পুতিনের সঙ্গে আলোচনা করতে রাশিয়ার পূর্বাঞ্চলে সফরে গিয়েছিলেন। তখন তিনি পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান।  

সোমবার (১৭ জুন) ক্রেমলিন জানিয়েছে, ‘কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। ১৮-১৯ জুন তিনি গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ায় একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর করবেন।’

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএও এই সফরের ঘোষণা দিয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, ‘এই সফরের সময় দুই দেশ একটি অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করতে পারে। আর এই চুক্তিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকতে পারে।’

পুতিনের এই সফর দুই পারমানবিক অস্ত্রধারী রাষ্ট্রের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ককে আরও জোরদার করবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। 

সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকও যোগ দেবেন।

পুতিন পিয়ংইয়ং সফর শেষে ভিয়েতনাম সফরে যাবেন।

পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে। প্রথবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চার মাস পর। তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন কিম জং উনের বাবা কিম জং ইল।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা