× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকসভা স্পিকার পদে টিডিপিকে সমর্থন দেবে ইন্ডিয়া জোট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৭:১৪ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৪ ১৭:৩৫ পিএম

লোকসভা স্পিকার পদে টিডিপিকে সমর্থন দেবে ইন্ডিয়া জোট

মাত্র একদিন (১৫ জুন) আগেই ইন্ডিয়া জোট জানিয়েছে, লোকসভা স্পিকার পদে তারা একজন প্রার্থীকে মনোনয়ন দেবে। একদিন পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানালেন, 'টিডিপি থেকে যে প্রার্থীকে লোকসভা স্পিকারের জন্য মনোনয়ন দেয়া হবে সে প্রার্থীকে সমর্থন জানাবে বিরোধী জোট।'

মুম্বাইয়ে ১৬ জুন সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৪ আর ২০১৯ সালের মতো অবস্থা এখন আর নেই। জোট সরকারের অবস্থা বেশ নাজুক। এই মুহূর্তে লোকসভা স্পিকারের পদটি অনেক জরুরি। তিনি এও বলেন, বিজেপি যদি তাদের পক্ষ থেকে স্পিকার নিতে না পারে তাহলে এনডিএ শরিকে বিভাজন তৈরি করে ফেলবে। 

তিনি বলেন, 'এবার যদি এনডিএ শরিকের কেউ লোকসভা স্পিকারের পদ না পায় তাহলে মোদি আর অমিত শাহ টিডিপি, জেডিইউ আর এলজেপির জোট ভেঙে দিতে পারেন। তাই আমরা চন্দ্রবাবু নাইডুকে ইন্ডিয়া জোট থেকে পূর্ন সমর্থন দেব। যাতে তার নির্বাচিত প্রার্থী লোকসভা স্পিকার হতে পারে।'

সূত্রের দাবি, ইন্ডিয়া জোট ডেপুটি স্পিকার পদের দাবি জানিয়েছে। যদি তাদের এই দাবি মেনে না নেয়া হয় তাহলে জোট থেকে লোকসভা স্পিকারের জন্য আলাদা প্রার্থী দেয়া হবে। 

তবে চন্দ্রবাবু নাইডুর টিডিপি জানিয়েছে, এনডিএ জোট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিবে। জোটের সিদ্ধান্তের ভিত্তিতে তারা এনডিএ থেকে একজন প্রার্থীর মনোনয়নের দাবি করেছে। 


সূত্র: দ্য স্টেটসম্যান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা