প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৬:৫৬ পিএম
সম্প্রতি অ্যালন মাস্ক জানান, ইভিএম মেশিন ভোটের জন্য পুরোপুরি নির্ভরযোগ্য নয়। তিনি বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা এ ধরনের মেশিন হ্যাক করে ফেলতে পারে। যদিও এখনও এত ভয়াবহ আকার ধারণ করেনি তবু ঝুঁকি আছে অনেক'। মাস্কের মতে, ইভিএম মেশিন অধিকাংশ সময় ভুল করে এবং ভোটগণনায় সমস্যা হয়৷ তবে মাস্কের এই মন্তব্য মেনে নিতে পারেননি ভারতের সাবেক তথ্যমন্ত্রী এবং বিজেপি মন্ত্রী রাজিব চন্দ্রশেখর জানান, 'ইভিএমের বিষয়ে মাস্ক জেনারালাইজেশন করেছেন।'
চন্দ্রশেখরের মতে, ভারতীয় ইভিএম হ্যাক করা সম্ভব নয়। ১৬ জুন তিনি জানান, 'মাস্ক জানিয়েছেন ইভিএম হ্যাক করা যায়। যেন তিনি বলতে চাচ্ছেন কেউই নিরাপদ হার্ডওয়ার তৈরি করতে পারবে না। এটা সত্যিই বড় ধরনের জেনারেলাইজেশন।'
তিনি ভারতের ইভিএম পদ্ধতি সম্পর্কে জানান, 'মাস্কের কথা হয়তো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রজোয্য। সেখানে কম্পিউটিং সিস্টেম আর ইন্টারনেট দিয়ে ইভিএম নিয়ন্ত্রিত হয়। এ ধরনের ব্যবস্থায় এমনটা হতেই পারে। কিন্তু ভারতীয় ইভিএম কাস্টম ডিজাইন করা। কোনো ইন্টারনেট কানেকশন এগুলোতে থাকে না। এমনকি ব্লুটুথ বা ওয়াইফাই কানেকশনও নেই। এসব ইভিএম ফ্যাক্টরি প্রোগ্রাম করা। রিপ্রোগ্রাম করা সম্ভব নয়।'
তিনি মাস্ককে ইভিএমের একটি টিউটোরিয়াল দেখাতেও আগ্রহী হয়েছেন। মাস্ককে অনেকটা চ্যালেঞ্জের সুরেই নিজের বক্তব্যের প্রমাণ দিতে চাচ্ছেন যেন।
সূত্র: দ্য স্টেটসম্যান