× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামাসের হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত, হুমকিতে যুদ্ধবিরতির প্রস্তাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১২:২৫ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৪ ১৩:০১ পিএম

স্থল অভিযানে ইসরায়েলি দখলদার বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে তোলা। ছবি : সংগৃহীত

স্থল অভিযানে ইসরায়েলি দখলদার বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে তোলা। ছবি : সংগৃহীত

দক্ষিণ গাজার পশ্চিম রাফা শহরের তাল-আস-সুলতান জেলায় হামাসের আতর্কিত হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে । শনিবার (১৫ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

সম্প্রতিই গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। কিন্তু হামাসের শনিবারের হামলা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবকে হুমকিতে ফেলেছে।

হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা পশ্চিম রাফা শহরের তাল-আস-সুলতান জেলায় ইসরায়েলি সেনাদের সামরিক যানে আতর্কিতভাবে রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছে। একইসঙ্গে গুলিও করেছে। ফলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। তবে নিহত ও আহত সেনাদের সঠিক সংখ্যা তারা বলতে পারেনি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় সামরিক অভিযান সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সময় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তবে এর কোনো বিবরণ দেয়নি তারা।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘ঠিক কীভাবে হামলাটি করা হয়েছে তার তদন্ত করা হবে।’

এর আগে জানুয়ারিতে হামাসের হামলায় ২১ ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। এরপর ইসরায়েলি সেনাদের ওপর হওয়া এটাই সবচেয়ে বড় হামলা। হামাসের এ আতর্কিত হামলার পর রাফায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

ইসরায়েল গত ২৭ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩০৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। কয়েক হাজার সেনা আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধে ৩৭ হাজার ২৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮৫ হাজার ১০২ জন।

সূত্র : আলজাজিরা, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা