× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেত্র পেলেগ্রিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১০:৩৭ এএম

আপডেট : ১৬ জুন ২০২৪ ১১:০১ এএম

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পেত্র পেলেগ্রিনি। ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পেত্র পেলেগ্রিনি। ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার জাতীয় কাউন্সিলের সাবেক স্পিকার পেত্র পেলেগ্রিনি স্লোভাক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শনিবার (১৫ জুন) জাতীয় কাউন্সিলের আনুষ্ঠানিক সভায় তিনি শপথ নেন এবং দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি চলতি বছরের এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জয় লাভ করেন।

পেলেগ্রিনি তার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন,‘আমরা অত্যন্ত কঠিন সময়ে বাস করছি। অনেক কিছুতেই অনিশ্চয়তা বিরাজ করছে। অনেকে মনে করছেন তাদের পৃথিবী উল্টে গিয়েছে। ফলে তাদের জীবন আগের চেয়ে অনেক বেশি নেতিবাচক আবেগে পূর্ণ হয়ে গেছে। যা দুর্ভাগ্যবশত অনিশ্চয়তাকে বাড়িয়ে এ সময়টাকে আরও বেশি কঠিন করে ফেলেছে।’ 

তার মতে, দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হওয়া সাম্প্রতিক হামলাটি এ বিভ্রান্তির ওপর শেষ আঘাত হেনেছে।  

পেলেগ্রিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেশটির সব জনগণকে একটি সমন্বিত সম্প্রদায় বানানোর পথ খুঁজে বের করবেন। যা সবাইকে কাছাকাছি টেনে নিয়ে আসবে ও তাদের স্বদেশকে একটি উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবে।   

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা