× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জি-৭ সম্মেলন

হামাস-ইসরায়েল সংঘাত বন্ধে আত্মবিশ্বাসী নন বাইডেন: এরদোয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ২১:৪৫ পিএম

হামাস-ইসরায়েল সংঘাত বন্ধে আত্মবিশ্বাসী নন বাইডেন: এরদোয়ান

জি-৭ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান  বলেছেন, গাজায় যুদ্ধবিরতির বিষয়টি যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে নিতে হবে। তার মতে, ফিলিস্তিনে চলমান সংকটে বাইডেন প্রশাসনকে আন্তরিকতার পরীক্ষা দিতে হবে। ওইদিন ইতালিতে জি-৭ সম্মেলনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এরদোয়ান।

তিনি জানান, জি-৭ সম্মেলনের বৈঠকে বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছে, ফিলিস্তিনে হামাস-ইসরায়েল সংঘাত পুরোপুরি বন্ধে তার প্রশাসন আত্মবিশ্বাসী কি না। এর উত্তরে বাইডেন শুধু বলেছেন, ‘না’। তবে তিনি জানিয়েছেন, তার প্রশাসন এখনও আশা ছেড়ে দেয়নি। এই সংকট সমাধানে তারা আন্তরিক প্রচেষ্টাই চালাবেন।

তিনি এও জানান, তুরস্কের কাছে ইউরোফাইটার জেট বিক্রির বিষয়ে জার্মানি কিছুটা শিথিল হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা