ভারত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২২:২৮ পিএম
ভেনকাটেশ্বর মন্দিরে প্রার্থনা শেষে সংবাদ সম্মেলনে টিডিপিপ্রধান চন্দ্রবাবু নাইডু
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই কাজে নেমে পড়েছেন। টিডিপির মেনিফেস্টোতে পাঁচটি ওয়াদা অন্তর্ভুক্ত করেন বৃহস্পতিবার। ভেলাগাপৌদির গুন্টুর জেলার নিজ কার্যালয়ে বিকাল ৪টা ৪১-এ দায়িত্বে বসেই তিনি অমরাবতীকে রাজ্যের রাজধানী হিসেবে পরিচালনার ঘোষণা দেন। এ ছাড়া তিনি ভূমি নামজারি আইন প্রত্যাহার করার পাশাপাশি পেনশন-ভাতার পরিমাণ বৃদ্ধি, বার্ষিক কর্মসংস্থান ক্যালেন্ডার প্রকাশ এবং দক্ষতা জরিপ বাস্তবায়নের অঙ্গীকার জানান।
২০১৩ সালে ক্ষমতায় আসার পর নাইডু অমরাবতীকে
রাজ্যের রাজধানী ঘোষণা করেছিলেন। তবে ২০১৯ সালে ক্ষমতা হারানোর পর ওয়াইএসআরসিপি সরকার
‘তিন ক্যাপিটাল ফর্মুলা’ এবং ‘বিকেন্দ্রীকৃত সরকার ব্যবস্থাপনা’র প্রস্তাব দেয়। জগন
মোহন সরকারের উচ্চাভিলাষী এই প্রকল্পে রাজ্যের অর্থনৈতিক অবস্থা করুণ হয়ে পড়ে। নাইডুর
ভূমি খেতাব আইন বাতিল এবং কল্যাণমূলক ভাতা বাড়ানোর বিষয়টি নির্বাচনী প্রচারাভিযানের
সময় গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছিলেন। ওয়াইএসআরসিপি বিগত মেয়াদে এই আইনের বাস্তবায়ন
করার পর নাইডু একে ‘ভূমিখেকো আইন’ বলে অভিহিত করেছিলেন। তিনি তখন ভূমি জরিপের নামে
মানুষের জমি কেড়ে নিচ্ছে সরকার এমন অভিযোগ করেন।
দায়িত্ব পাওয়ার পর কর্মসংস্থান গড়ে তোলার
জন্য নাইডু বার্ষিক জেলা কর্মসংস্থান ক্যালেন্ডার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য
তিনি একটি কমিটিও তৈরি করে দিয়েছেন। এ ছাড়া তারা আন্না ক্যান্টিন প্রকল্প চালু করার
তোড়জোড় শুরু করেছেন। আগের মেয়াদে নিম্ন আয়ের মানুষের জন্য নাইডু এই প্রকল্প চালু করেন।
২০১৮ সালে ৫ রুপিতে নিম্ন আয়ের মানুষকে সকালের নাশতা করানোর জন্য এই ক্যান্টিন ব্যবস্থা
চালু হয়। আবার নতুন করে এই সুবিধা চালু করবে নাইডু সরকার।
লোকসভা নির্বাচনের শুরুতে নাইডু জাতিভিত্তিক শুমারি চালু করার বিষয়ে জোর
দিয়েছিলেন। জাতীয় বর্ণশুমারির বিপরীতে প্রতিটি জাতিগোষ্ঠীর দক্ষতা জরিপ নিয়ে আগেও তিনি
বহুবার আলোচনা করেছেন। টিডিপি জানিয়েছে, দক্ষতা জরিপের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষের
সক্ষমতা যাচাই করা সহজ হবে। এই জরিপের তথ্য আমরা বৈশ্বিক দক্ষতার নিরিখে তুলনা করব
এবং রাজ্যের মানুষের জন্য কর্মসংস্থান গড়ার পরিকল্পনা নিতে পারব।
নির্বাচনী প্রচারণায় যে সুর দিয়েছিলেন তা বাস্তবায়নের সদিচ্ছা নিয়েই দায়িত্বভার
নিয়েছেন নাইডূ। রাজ্যে তাদের প্রধান প্রতিপক্ষ ওয়াইএসআরসিপির জন্য এমন ইশতেহার একটি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন অনেকে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস