× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৮০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১০:৩৬ এএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ১০:৫৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি)-তে নৌকাডুবিতে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। বুধবার (১২ জুন) দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এ বিষয়ে জানিয়েছেন।

বুধবার মাই-এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কোয়া নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সমাজমাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে দেশটির প্রেসিডেন্সি বলেছে, ‘প্রেসিডেন্ট শিসেকেদি নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। এ ঘটনার আসল কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। যাতে ভবিষ্যতে আবারও এ ধরনের বিপর্যয়ের সম্মুখীন না হতে হয়।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, শিসেকেদি স্থানীয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

মাই-এনডোম্বে প্রদেশের গভর্নর রিতা বোলা দুলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নৌকাটি রাতে যাত্রা করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত এখনও অব্যাহত রয়েছে।’

মধ্য আফ্রিকার এ দেশটিতে বিস্তীর্ণ বনভূমি জুড়ে চলাচলের জন্য খুব কমই পাকা রাস্তা রয়েছে। বেশিরভাগ সময়ই এখানকার মানুষ নদীপথে যাতায়াত করে। তার ওপর নৌযানগুলোয় প্রায়ই ধারণক্ষমতার বেশি মানুষ বা মালামাল বহন করা হয়। ফলে এখানে প্রাণঘাতী নৌদুর্ঘটনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা