× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে আগুনে নিহতদের মধ্যে ৪০ জনই ভারতীয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৪ ২২:১৯ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ০০:৫৫ এএম

দক্ষিণ কুয়েতের মাঙ্গাফে অগ্নিকাণ্ডের পরে পুড়ে যাওয়া ভবনের সামনে কুয়েতের পুলিশ কর্মকর্তারা৷ ছবি : রয়টার্স

দক্ষিণ কুয়েতের মাঙ্গাফে অগ্নিকাণ্ডের পরে পুড়ে যাওয়া ভবনের সামনে কুয়েতের পুলিশ কর্মকর্তারা৷ ছবি : রয়টার্স

কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ শহরের একটি ভবনে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। হতাহতদের বেশিরভাগই দেশটিতে কর্মরত ভারতীয় প্রবাসী শ্রমিক।

বুধবার (১২ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার সকাল ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দেশটির একজন সিনিয়র পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি শ্রমিকদের জন্য ব্যবহৃত হতো এবং সেখানে অনেকসংখ্যক শ্রমিক ছিল। অনেককে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অনেকের মৃত্যু হয়েছে।

কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের পেশা বা জাতীয়তা সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভবনটিতে প্রায় ১৬০ জন মানুষ বাস করত। সবাই একই কোম্পানির শ্রমিক।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে আহত প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল ইউসেফ এই বিপর্যয়ের জন্য ভবনমালিক ও কোম্পানির অপারেটরদের অবহেলা ও লোভকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, ভবনমালিক, কোম্পানির মালিক ও ভবনের গার্ডকে আটক করা হয়েছে। এ ঘটনার আরও তদন্ত করা হবে।

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের খবর পাওয়া প্রথম ৪১ জনের মধ্যে ৪০ জনই ভারতীয় নাগরিক। এ ছাড়া দগ্ধ অবস্থায় আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা