× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে দুই ভারতীয় নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৩:২৪ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১৫:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে তারা  ইউক্রেনের পূর্ব ইউরোপের এ দেশটিতে যুদ্ধ করতে গিয়েছিল। বুধবার (১২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারত বলছে, ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই দুই নাগরিকের মরদেহ ফিরিয়ে দেওয়ার জন্য তারা রাশিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। সরকার বিষয়টি রাশিয়ার কাছে উত্থাপন করেছে।

ভারতের এই মন্ত্রণালয় রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে থাকা সব ভারতীয় নাগরিকের দ্রুত মুক্তি ও ফেরত দেওয়ার জন্যও মস্কোকে আহ্বান জানিয়েছে। অবশ্য মস্কো এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিবিসি বলছে,  ভারতের অনেক নাগরিক অর্থসহ নানা প্রলোভনে রাশিয়ার হয়ে এ সংঘাতে লড়ছে। বহু সংখ্যক ভারতীয় নাগরিক টাকা এবং রাশিয়ান পাসপোর্টের প্রলোভনে রাশিয়ান বাহিনীর হয়ে লড়াইয়ে যোগ দিয়ে প্রতারিত হয়েছে। 

ভারত সরকার জানায়, বিষয়টি নিয়ে তারা কাজ করছে। রুশ সরকারের কাছে ভাড়ায় যুদ্ধ করতে যাওয়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা