× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদির ‍মন্ত্রিপরিষদে রয়েছেন ৭ নারী, কী তাদের পরিচয়?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১৭:২৫ পিএম

ভারতের মোদি ৩.০-এর মন্ত্রিসভার সদস্য নির্মলা সীতারামন (বাঁ দিক থেকে), ভারতের আপনা দলের প্রধান অনুপ্রিয়া সিং প্যাটেল ও মোদি ৩.০-এর মন্ত্রিসভার সদস্য অন্নপূর্ণা দেবী। ছবি : সংগৃহীত

ভারতের মোদি ৩.০-এর মন্ত্রিসভার সদস্য নির্মলা সীতারামন (বাঁ দিক থেকে), ভারতের আপনা দলের প্রধান অনুপ্রিয়া সিং প্যাটেল ও মোদি ৩.০-এর মন্ত্রিসভার সদস্য অন্নপূর্ণা দেবী। ছবি : সংগৃহীত

তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের ৭২ সদস্যের মন্ত্রিপরিষদে সাতজন নারী সদস্য রয়েছেন। এ সাতজন নারীর মধ্যে দুজন মন্ত্রিসভার সদস্য। বিদায়ি মন্ত্রিপরিষদের চেয়ে এ নতুন মন্ত্রিপরিষদে চারজন নারী মন্ত্রী কম আছেন।   

নতুন নারী মন্ত্রীরা হলেন,সাবেক কেন্দ্রীয় মন্ত্রী  নির্মলা সীতারামন, বিজেপি সাংসদ অন্নপূর্ণা দেবী, শোভা করন্দলাজে, রক্ষা খাডসে, সাবিত্রী ঠাকুর ও নিমুবেন ভাম্বানিয়া  এবং আপনা দলের সাংসদ অনুপ্রিয়া সিং প্যাটেল।  

এই সাতজনের মধ্যে মন্ত্রিসভার সদস্য হিসেবে রবিবার (৯ জুন) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন নির্মলা সীতারামন ও অন্নপূর্ণা দেবী। আর বাকিরা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।  

রাজ্যসভার সাংসদ সীতারামণ এর আগে অর্থ ও প্রতিরক্ষার মতো বড় দপ্তরের দায়িত্বে ছিলেন। অন্নপূর্ণা দেবী দুবার কেডারমার সাংসদ ছিলেন। তাকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রিসভার সদস্য পদে উন্নীত করা হয়েছে। তিনি বিদায়ি সরকারের জুনিয়র শিক্ষামন্ত্রী ছিলেন।    

অনুপ্রিয়া সিং প্যাটেল বিজেপির মিত্র আপনা দলের প্রধান। তিনি প্রথম মেয়াদে মোদি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন। মোদি ২.০-তে জুনিয়ন বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছিলেন। এই নির্বাচনে তার দলের লোকসভা আসন সংখ্যা ২টি থেকে ১টিকে নেমে এসেছে।  

৩৭ বছর বয়সি রক্ষা খাডসে মহারাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিবিদ একনাথ খাডসের পুত্রবধূ। রাভারের তিনবারের সাংসদ রক্ষা খাডসে এর আগে সরপঞ্চ (গ্রামের পঞ্চায়েতের প্রধান) ও জেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন।  

মোদি ৩.০-তে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সাবিত্রী ঠাকুর। তিনি এ নিয়ে ধার থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি মোদি সরকারের প্রথম মেয়াদে ২০১৪ সালের নির্বাচনে জয় লাভ করলেও ২০১৯ সালে নির্বাচিত হতে পারেননি। কিন্তু ২০২৪ সালে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। এবারের নির্বাচনে তিনি এই আসনে ২ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। রক্ষা খাডসের ন্যায় তারও পঞ্চায়েত পর্যায়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।   

কর্ণাটকের দুবারের বিজেপি সাংসদ শোভা করন্দলাজে। তিনি এর আগে প্রতিমন্ত্রীও ছিলেন। দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রীদের মধ্যে যারা মোদি ৩.০-তেও বহাল রয়েছেন, শোভা তাদেরই একজন। তিনি এর আগে কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও কৃষি এবং কৃষককল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।   

৫৭ বছর বয়সি নিমুবেন ভাম্বানিয়া ভাবনগরের সাংসদ। তিনি এর আগে ভাবনগরের মেয়র হিসেবে কাজ করেছেন। বিজেপিতে বিভিন্ন সাংগঠনিক ভূমিকায় ছিলেন। তা ছাড়া তিনি একজন শিক্ষিকাও ছিলেন।   

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা