× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১১:৫৮ এএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১৫:১৪ পিএম

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজেন্ডার ডে ক্রো। ছবি : সংগৃহীত

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজেন্ডার ডে ক্রো। ছবি : সংগৃহীত

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজেন্ডার ডে ক্রো পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। রবিবার (৯ জুন) সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। 

রবিবার বেলজিয়ামে জাতীয় নির্বাচন ও আঞ্চলিক নির্বাচনের পাশাপাশি ইউরোপীয়ান ইউনিয়নের (ইউ) নির্বাচনও হয়েছে। 

বেলজিয়ামের জাতীয় সংসদ ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে আলেকজেন্ডারের দল ওপেন ভিএলডি একটি বড় ধরনের নির্বাচনী ধাক্কা খেয়েছে। দলটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি। তাই তিনি ১০ জুন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। 

রবিবার এক সংক্ষিপ্ত বক্তব্যে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা একটি কঠিন সন্ধ্যা। আমরা হেরে গিয়েছি। এটা হওয়ার কথা ছিল না। আমি এ ফলাফল আশা করিনি। তাই এ ফলাফলের দায় আমি নিচ্ছি। আগামীকাল আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’  

৪৮ বছর বয়সী এ নেতা ব্রাসেলসে ঘোষণাটি দেওয়ার সময় তার চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। 

ডে ক্রো তার বক্তব্যে নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা