× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিডিপি পাচ্ছে চার মন্ত্রণালয়, জেডিইউ দুটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২২:৩৭ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ২২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর জোটের প্রথম বৈঠকেই একাধিক দপ্তর প্রধান দুই শরিককে ছেড়ে দেওয়ার দাবি উঠেছিল। নিয়ে দরকষাকষির পর একটি সমঝোতায় পৌঁছেছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। সমঝোতা অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় চারটি দপ্তর পেতে যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি। অন্যদিকে নীতিশ কুমারের জেডিইউ পেতে যাচ্ছে দুটি মন্ত্রণালয়।

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি। সূত্রের বরাতে বলা হয়, দলের যে চারজন মন্ত্রী হবেন তাদের মধ্যে তিনজনের নাম চূড়ান্ত করেছে টিডিপি। তারা হলেন- রাম মোহন নাইডু, হরিশ বালযোগী ও দগ্গুমাল্লা প্রসাদ। অন্যদিকে লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম প্রস্তাব করেছে জেডিইউ। বিহারের মুঙ্গের থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন লালন সিং। আর রাজ্যসভার এমপি রামনাথ ঠাকুর। তিনি ভারতরত্ন খেতাব পাওয়া কর্পুরী ঠাকুরের সন্তান।


রবিবার মন্ত্রিসভা গঠনের আগে এনডিএ জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অন্ধ্র প্রদেশ থেকে ১৬টি আসনে জয় পাওয়ার পর সংসদের স্পিকারের পদসহ চারটি মন্ত্রণালয়ের দাবি করেছিল টিডিপি। আর ১২টি সিট পেয়ে দুটি মন্ত্রণালয় চেয়েছিল জেডিইউ।


ভারতে সরকার গঠনে ২৭২টি আসনে জয় নিশ্চিত করতে হয়। কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি নরেন্দ্র মোদির দল বিজেপি। তখন কিংমেকার হিসেবে আবির্ভূত হন কুমার ও নাইডু। নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ২৯৩ আসনে জয় নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ জোট।


গেল দশ বছর একাধিপত্য ছিল মোদির। দলের চেয়ে তিনি সব সময় নিজের প্রচার করে গেছেন। তবে ভোটের ফলের পর তার কণ্ঠে শোনা গেছে এনডিএ জোটের জয়গান। এরই মধ্যে গুঞ্জন ছড়ায় ইন্ডিয়া ব্লকে যোগ দিতে পারেন নীতিশ কুমার। তবে গত বৃহস্পতিবার নীতিশ কুমারের ঘনিষ্ঠ সূত্রগুলো এই সম্ভাবনা উড়িয়ে দেয়। এর আগে আহ্বায়ক হিসেবে নাম ঘোষণা করতে দেরি হওয়া ইন্ডিয়া জোট ছেড়েছিল নীতিশ। এ বিষয়টি বারবার বিজেবির শীর্ষ নেতাদের স্মরণ করে দিয়েছে টিডিপি।


তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মোদি। এর মধ্যে দিয়ে তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাতারে উঠে আসবেন। বাংলাদেশসহ প্রতিবেশী শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও মরিশাসের নেতারা ওই অনুষ্ঠানে অংশ নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা