× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১০:৩৮ এএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ১০:৫৪ এএম

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ছবি : সংগৃহীত

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ছবি : সংগৃহীত

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন। দেশটির রাজধানী কোপেনহেগেনের কুলটোরভেটে একটি রাস্তায় এ ঘটনা ঘটেছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ জুন) তার কার্যালয় এ বিষয়ে জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে এক ব্যক্তি আঘাত করেন। তাকে পরে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী এ ঘটনায় হতবাক হয়ে গেছেন।’ কিন্তু বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মারে অ্যাড্রিয়ান ও আনা রাভান নামে দুই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র বিটি জানিয়েছে, ‘সামনে থেকে এক ব্যক্তি ফ্রেডেরিকসেনের কাছে এসে তার কাঁধে জোরে একটি ধাক্কা দেয়। এতে প্রধানমন্ত্রী পাশে পড়ে যান। কিন্তু তিনি মাটিতে পড়ে আঘাত পাননি। এ ঘটনার পর তিনি কিছুক্ষণ একটি ক্যাফেতে বসে ছিলেন।’

দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র দুই দিন আগে এ ঘটনাটি ঘটল।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন প্রধানমন্ত্রীর ওপর হওয়া এ হামলাকে ‘একটি জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন।

পুলিশ জানিয়েছে, তারা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও ঘটনার তদন্ত করছে। তবে এর বেশি কিছু জানাতে রাজি হয়নি।

গত মে মাসে স্লোকাভিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হামলা হয়েছিল। যাতে তিনি গুরুতর আহত হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করে এখন কিছুটা সুস্থ। এ ঘটনার এক মাস যেতে না যেতেই এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীও হামলার শিকার হলেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা