প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৭:০২ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ১৭:৪৬ পিএম
চলতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হজে অংশ নিতে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ অবস্থায় তাপমাত্রা নিয়ে হাজিদের সতর্ক করেছে সৌদি আরব।
সৌদির আবহাওয়া কেন্দ্রের প্রধান আয়মান গুলাম সংবাদ সম্মেলনে বলেছেন, এ বছর হজের সময় গড় তাপমাত্রার চেয়ে দেড় থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকতে পারে মক্কা এবং মদিনায়। এবার গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর্দ্রতা থাকতে পারে ২৫ শতাংশ।
চলতি মাসের ১৪ জুন হজ শুরু হবে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য হজ একটি। সামর্থবান মুসলিমদের অবশ্যই একবার হজ পালন করার বিধান রয়েছে।
হজের সময় মুসলমানদের চার দিন ধরে মক্কা এবং আশপাশের এলাকায় নানা আচার পালন করতে হয়। গেল বছর ১৮ লাখ মুসলমান হজ পালন করেন। সেসময় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলিসিয়াসে উঠলে ২ হাজারের বেশি মানুষ ভোগান্তির শিকার হন। তবে প্রকৃতপক্ষে এর সংখ্যা আরও বেশি। সূত্র : জিও নিউজ