× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ ২৭ : দেড় ডিগ্রির লক্ষ্যকে ছাড় দেওয়ার আশঙ্কা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ২২:১২ পিএম

কপ ২৭ : দেড় ডিগ্রির লক্ষ্যকে ছাড় দেওয়ার আশঙ্কা

মিসরে চলমান জলবায়ু সম্মেলনে (কপ ২৭) বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির দেড় ডিগ্রির লক্ষ্যমাত্রা হুমকির মুখে রয়েছে। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির হার প্রাক-শিল্পযুগের চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নিয়ে প্রতিবছর অনুষ্ঠিত হয় জলবায়ু সম্মেলন। 

মিসরের শারমুল শেখে বর্তমানে জলবায়ু সম্মেলন চলছে। এই সম্মেলনে দেড় ডিগ্রির ওই লক্ষ্যমাত্রা পিছিয়ে যাবে বলে আশঙ্কা করছেন মিসরের কর্মকর্তারা। এবারের সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে মিসর। 

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে ধনী ও দরিদ্র দেশের মধ্যে যে দরকষাকষি চলছে, সেখানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে ছাড় দেওয়া হতে পারে। তাপমাত্রার ওই সীমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সীমা বেঁধে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে চাই তবে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতাকে দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে হবে।

শারমুল শেখে সপ্তাহজুড়ে বিশ্বের মন্ত্রী ও আলোচকদের মধ্যে তুমুল আলোচনা চলছে। জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্তিয়েল জানিয়েছেন, এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। তিনি বলেন, অনেকগুলো অমীমাংসিত সমস্যা রয়ে গেছে। 

সম্মেলনে আলোচনার বর্তমান অবস্থা নিয়ে কার্বন ব্রিফ নামের ওয়েবসাইটের বিশ্লেষণে বলা হয়েছে, আলোচনায় দলগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা যাচ্ছে। আরও একটি বড় উদ্বেগের বিষয় হলো, আয়োজকরা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার জন্য সংগ্রাম করছেন। 

গত বছরের গ্লাসগো জলবায়ু চুক্তিতে সব দেশ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর মাধ্যমে তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসে রাখার লক্ষ্য বাঁচিয়ে রাখার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু আগস্টে ইন্দোনেশিয়ায় জি২০-এর বৈঠকে মন্ত্রীরা জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি ইশতেহারে একমত হতে পারেননি। কারণ চীন ও ভারত তাপমাত্রা দেড় ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে। এসব মতপার্থক্য থাকার কারণে এবারের সম্মেলনের চূড়ান্ত চুক্তিতে দেড় ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যকে ছাড় দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা