× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু

জয়ের খাতায় নাম উঠবে কার?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ০৯:০৯ এএম

আপডেট : ০৪ জুন ২০২৪ ১৩:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের সাত ধাপের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হবে আজ। ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায়।

এ নির্বাচনে মোদি জিতবেন নাকি রাহুল গান্ধীÑতা নিয়ে চলছে উত্তেজনা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দাবি, এবারের নির্বাচনে জয় লাভ করে টানা তৃতীয়বারের মতো দেশটির শাসনভার পাবে মোদি সরকার। প্রধানমন্ত্রী পদে বহাল হয়ে হ্যাটট্রিক করবেন মোদি। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলও এ সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে পূর্ণাঙ্গ ফলাফলই নতুন প্রধানমন্ত্রী কে হবেন সে জট খুলে দেবে।

সব প্রার্থীই চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছেন। একই সঙ্গে ভোটাররাও আছেন অধীর অপেক্ষায় তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হবেন কি না জানার জন্য।

এবারের লোকসভা নির্বাচনে অরুণাচল প্রদেশে বিজেপি ও সিকিমে সিকিম ক্রান্তিয়ারি মোর্চা জয়ী হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অরুণাচলে বিজেপি ক্ষমতায় ফিরেছে। অরুণাচল প্রদেশের ৬০ আসনের ৪৬টিতেই জয়ী হয়েছে বিজেপি। ১০টিতে জাফরান পার্টি জয়ী হয়েছে। অন্যদিকে সিকিম লোকসভার ৩২ আসনের বিপরীতে সিকিম ক্রান্তিয়ারি মোর্চা ৩১টিতে জয়যুক্ত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো দলটি ক্ষমতায় এসেছে। সিকিমের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী সিকিম ডেমোক্র্যাটিক পার্টি (এসডিএফ) মাত্র একটি আসনে জয়যুক্ত হয়। ২০১৯ সালের আগ পর্যন্ত দলটি টানা ২৫ বছর ক্ষমতায় ছিল। দলটির সভাপতি পবন কুমার চামলিং এবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই পরাজিত হয়েছেন।

৩৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ করা হয়েছে। ৫৪৩ আসনের সবকটির ফলাফল প্রকাশিত হবে আজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা