প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৭:৪৭ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪ ১৮:০৫ পিএম
ছবি : সংগৃহীত
মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটির
রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু। দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলিদের
মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞার নতুন আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন। কোনো ইসরায়েলি
যেন মালদ্বীপে প্রবেশ করতে না পারে সেজন্য একটি সাবকমিটিও গড়বে বলে জানা গেছে।
গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দেশটিতে বিক্ষুব্ধ জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ফান্ড রেইজিং ক্যাম্পেইন চালু করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনকে সহায়তার জন্য একটি বিশেষ এনভয় গড়ে তোলা হবে । এই এনভয় ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ ও তা পৌঁছে দেওয়ার কাজ করবে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে মালদ্বীপে অবস্থানরত
সব ইসরায়েলিকে অবিলম্বে ফিরে আসার তাগাদা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালদ্বীপে
অবস্থানরত সবাইকে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান রইল। দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন
নাগরিকদেরও আমরা মালদ্বীপ ত্যাগের পরামর্শ দিচ্ছি। যদি কেউ মালদ্বীপে দীর্ঘসময় অবস্থান
করেন তাহলে আমাদের পক্ষে যেকোনো সংকটে সহায়তা করা কঠিন হয়ে পড়বে’।
উল্লেখ্য, প্রতি বছর প্রায় ১১ হাজার ইসরায়েলি নাগরিক মালদ্বীপ ভ্রমণ
করেন। দেশটির পর্যটন খাতের ০ দশমিক ৬ শতাংশ পর্যটক আসেন ইসরায়েল থেকে।
সূত্র : স্কাই নিউজ, মিডল ইস্ট আই