× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন শেষে কারান্তরীণ কেজরিওয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৫:২৯ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

মানি লন্ডারিং মামলায় অন্তর্বর্তীকালীন জামিন শেষে তিহার কারাগারে পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শনিবার শেষ হলে রবিবার (২ জুন) আত্মসমর্পণ করেন তিনি। 

কেজরিওয়ালকে ওই জামিন দেওয়া হয়েছিল নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগ করে দিতে।

আত্মসমর্পণের আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কনট প্লেসে হুনুমান মন্দিরে প্রার্থনা করেন। এ ছাড়া আম আদমি পার্টির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

নেতাকর্মীদের তিনি বলেন, ‘আমি জেলে যাচ্ছি, কারণ স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি কোনোভাবেই দুর্নীতিতে জড়িত নই।’

তিনি আরও বলেন, ‘আমাকে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল। এই দিনগুলো ভোলার নয়। একটা মুহূর্তও আমি নষ্ট করিনি। আমি দেশকে রক্ষায় প্রচার চালিয়েছি। দল বড় কথা নয়, মুখ্য বিষয় হলো দেশ।’

বিজিপি নেতৃত্বাধীন এনডিএ আবারও ভারতের নেতৃত্ব দিতে যাচ্ছে বলে কেন্দ্রফেরত জরিপে যে আভাস পাওয়া গেছে তা-ও ‘ভুয়া’ বলে মনে করেন কেজরিওয়াল।

শনিবার কেন্দ্রফেরত জরিপ থেকে জানানো হয়, নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার নেতৃত্বাধীন এনডিএ নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। 

এ প্রসঙ্গে কেজরিওয়াল নেতাকর্মীদের বলেন, ৪ জুন তারা সরকার গঠন করতে যাচ্ছে না। কেন্দ্রফেরত জরিপ হলো হতাশায় নিমজ্জিত করার খেলা। সূত্র : দ্য হিন্দু 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা