× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৪:২৭ পিএম

আপডেট : ০১ জুন ২০২৪ ১৫:১৩ পিএম

সড়ক দুর্ঘটনায় একটি দুমড়েমুচড়ে যাওয়া বাস। বলিভিয়া থেকে তোলা। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় একটি দুমড়েমুচড়ে যাওয়া বাস। বলিভিয়া থেকে তোলা। ছবি : সংগৃহীত

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর এল আল্টো ও কোপাকাবানাকে সংযোগকারী একটি সড়কে  ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার (৩১ মে) এ দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে। 

ট্রানজিট বিভাগের কর্নেল জেসাস বেজারানো সাংবাদিকদের বলেছেন, ‘এল আল্টো শহরের সঙ্গে টিকুইনা ও কোপাকাবানোর মতো পর্যটনকেন্দ্রগুলোকে সংযোগকারী একটি রুটে ভিলাক শহরে বাসটি ঘুরে বেড়াচ্ছিল। তখন ট্রাকটি সে রাস্তায় উল্টো দিক থেকে ঢুকে পড়ে। ফলে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়।’

আহতদের চিকিৎসা দেওয়ার জন্য এল আল্টো শহরের বিভিন্ন  স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 

সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞরা দুর্ঘটনাটির কারণ নির্ধারণের জন্য কাজ করছেন। তা ছাড়া ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তাও খতিয়ে দেখছেন তারা। 

সূত্র : সিনহুয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা