× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে তীব্র গরমে ২৪ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৪ ২২:২৭ পিএম

আপডেট : ৩১ মে ২০২৪ ২২:২৯ পিএম

একজন কর্মী গ্রাহকের জন্য একটি এয়ার কুলার বহন করে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে। ছবি : রয়টার্স

একজন কর্মী গ্রাহকের জন্য একটি এয়ার কুলার বহন করে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে। ছবি : রয়টার্স

ভারতের বেশ কয়েকটি এলাকায় সপ্তাহজুড়ে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। দাপদাহের প্রভাবে কিছু এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপে আক্রান্ত হয়ে অসুস্থদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ইউনিট। বৃহস্পতিবার পর্যন্ত বিহার ও ওড়িশা রাজ্যে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হিটস্ট্রোকে তারা গেছে বলে ধারণ করা হচ্ছে।

শুক্রবার (৩১ মে) ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপমাত্রার পারদ কমে আসতে পারে। তবে পূর্বাঞ্চলে চলমান দাবদাহ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।

এ সপ্তাহে প্রথম তাপ-সম্পর্কিত মৃত্যুর খবর আসে রাজধানী দিল্লি থেকে। গতকাল শুক্রবার সেখানে তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলমান দাবদাহের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ ৫২ ও ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল।

তাপ-সম্পর্কিত ২৪ জনের মৃত্যুর বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন, চলমান নির্বাচনের আয়োজনে জড়িত ১০ জন ব্যক্তিসহ বৃহস্পতিবার বিহারে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার ওড়িশার রৌরকেলা অঞ্চলের সরকারি হাসপাতালেও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লিতে উচ্চ তাপমাত্রায় পাখি এবং বন্য বানররা অজ্ঞান বা অসুস্থ হয়ে পড়েছে। ওডিশা সরকারকে তাপমাত্রা সর্বোচ্চ হলে বেলা ১১টা ও বিকাল ৩টার মধ্যে বাইরের কার্যকলাপের সীমিত রাখার পরামর্শ দিতে বলেছে।

দিল্লি চিড়িয়াখানার পরিচালক সঞ্জিত কুমার বলেন, চিড়িয়াখানায় প্রাণীর জন্য গ্রীষ্মকালীন ব্যবস্থাপনার ডায়েটের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও তরল খাদ্যের পাশাপাশি সব মৌসুমী ফল ও শাকসবজি রয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা