× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে ৩ জনকে গুলি করে হত্যা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৬:৫৬ পিএম

ভার্জিনিয়া ক্যাম্পাসে পুলিশের গাড়ি। ছবি: সংগৃহীত

ভার্জিনিয়া ক্যাম্পাসে পুলিশের গাড়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে বন্দুক হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে। 

ডেইলিমেইলের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে এবং রোববার রাত থেকেই তারা ‘অস্ত্রধারী ও বিপজ্জনক’ ব্যক্তিকে আটকের চেষ্টা করছে। 

ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশের বেশ কয়েকটি দল বন্দুকধারীকে ধরতে বড় আকারের অভিযান শুরু করেছে। ভার্জিনিয়া রাজ্য পুলিশের হেলিকপ্টারও অভিযানে যোগ দিয়েছে। তবে স্থানীয় সময় ভোর ৪টার দিকেও হামলাকারীর খোঁজ পাওয়া যায়নি।  

পুলিশ বলছে, হামলাকারী সম্ভবত একটি কালো এসইউভি চালাচ্ছে এবং তার কাছে টিডব্লিউএক্স৩৫৮০ মডেলের লাইসেন্স করা বন্দুক রয়েছে। 

স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটের দিকে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার একটি পার্কিং গ্যারেজে গুলির খবর পাওয়া যায়।

হামলাকারী ক্রিস্টোফার ড্যানিয়েল জোনস 

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস ই. রায়ান ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, গুলির ঘটনায় আহত ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ক্যাম্পাস পুলিশ বিভাগও ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ২২ বছর বয়সী ক্রিস্টোফার ড্যানিয়েল জোনস। 

ভার্জিনিয়াস্পোর্টস.কমের তথ্যমতে, ক্রিস্টোফার ২০১৮ ইউনিভার্সিটির ফুটবল দলের সদস্য ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা