× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১২:৪৬ পিএম

আপডেট : ৩১ মে ২০২৪ ১৩:২১ পিএম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাকে ব্রাতিস্লাভায় তার অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) স্লোভাকিয়ার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বানস্কা বাইস্ট্রিকার কেন্দ্রীয় শহরের এফডি রুজভেল্ট হাসপাতাল জানিয়েছে, ফিকোর আরও একটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে; যা তার স্বাস্থ্যের উন্নতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আর তাই তিনি পুনর্বাসন শুরু করেছেন।

হাসপাতালের পরিচালক মিরিয়াম লাপুনিকোভার জানিয়েছেন, ফিকো হাসপাতাল থেকে ছাড়া পেলে সরাসরি হোম কেয়ারে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই তাকে ছেড়ে দেওয়া হলে তার ইচ্ছানুযায়ী সরাসরি হোম কেয়ারে চলে যাবেন।

১৫ মে স্লোভাকিয়ার কেন্দ্রীয় শহর হ্যান্ডলোভায় একটি সরকারি বৈঠকের পর সমর্থকদের অভিবাদন জানানোর সময় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হন। তাকে পরপর বেশ কয়েকটি গুলি করা হয়। যার মধ্যে দুটি গুলি তার শরীরে লাগে। গুলি লাগার সঙ্গে সঙ্গে তাকে দ্রুতগতিতে বানস্কা বাইস্ট্রিকার রুজভেল্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। দুবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। অবশেষে তার অবস্থার উন্নতি হওয়ার নিশ্চয়তা আসার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা