× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সিদ্ধান্ত স্লোভেনিয়া সরকারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১০:৩৭ এএম

আপডেট : ৩১ মে ২০২৪ ১৫:৪৬ পিএম

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব। ছবি : সংগৃহীত

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব। ছবি : সংগৃহীত

স্লোভেনিয়া সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। বৃহস্পতিবার (৩০ মে) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার লুব্লজানায় এক সংবাদ সম্মেলনে গোলোব বলেন, ‘আজ সরকার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ 

সরকারের এ সিদ্ধান্তকে বাস্তবে রূপান্তরিত করার জন্য এখন দেশটির সংসদের অনুমোদন লাগবে। মঙ্গলবার (৪ জুন) সংসদে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

দেশটির সংসদের স্পিকার উরস্কা ক্লাকোকার জুপানচিচ লুব্লজানায় সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মঙ্গলবার বিকাল ৪টায় অধিবেশনটি অনুষ্ঠিত হবে।’

সমাজমাধ্যম এক্সের একটি পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘স্লোভেনিয়া সরকার স্লোভেনিয়ার সংসদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা হামাসকে পুরস্কৃত করছে। আমি আশা করি স্লোভেনিয়ার সংসদ এ প্রস্তাব খারিজ করবে।’

গাজায় চলমান সংঘাতের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে কয়েকটি ইউরোপীয় দেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্লোভেনিয়া সরকারের এ পদক্ষেপটি সে বৃহত্তর প্রচেষ্টারই একটি অংশ।

গোলোব অবিলম্বে গাজায় ইসরায়েল ও হামাসের শত্রুতার অবসান করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জিম্মিদের মুক্তির আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এটা শান্তির বার্তা।’

২৮ মে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এরই পদানুসরণ করে এবার স্লোভানিয়া সরকারও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইতোমধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া,রোমানিয়া ও বুলগেরিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে মাল্টা।

ব্রিটেন ও অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। কিন্তু ফ্রান্স জানিয়েছে, স্বীকৃতি দেওয়ার সময় এখনও হয়নি।

জার্মানি ইসরায়েলের পক্ষে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র একতরফা নীতি প্রত্যাখ্যান করেছে। জোর দিয়ে বলেছে, আলাপ-আলোচনার মাধ্যমেই কেবল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অর্জন করা সম্ভব।

মঙ্গলবার ডেনমার্কের পার্লামেন্টে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি বিল পাস হয়েছে। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা