× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোতে নির্বাচনের আগে মেয়র প্রার্থী ‘খুন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৬:৪৪ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১৭:১৯ পিএম

বিরোধী দলের মেয়র প্রার্থী হত্যার ঘটনাস্থলে ন্যাশনাল গার্ডের সদস্যরা। বুধবার (২৯ মে) মেক্সিকোর গুয়েরেরোর লাস লোমাস থেকে তোলা। ছবি : সংগৃহীত

বিরোধী দলের মেয়র প্রার্থী হত্যার ঘটনাস্থলে ন্যাশনাল গার্ডের সদস্যরা। বুধবার (২৯ মে) মেক্সিকোর গুয়েরেরোর লাস লোমাস থেকে তোলা। ছবি : সংগৃহীত

মেক্সিকোর কোয়েকা দে বেনিটেজ পৌরসভার একজন মেয়র প্রার্থী খুন হয়েছেন। বুধবার (২৯ মে) বিকালে এ ঘটনাটি ঘটেছে বলে দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

মেক্সিকোতে পৌরসভা নির্বাচন শুরু হবে ২ জুন থেকে। এর মাত্র কয়েক দিন আগেই খুন হলেন মেয়র প্রার্থী জোসে আলফ্রেডো কাবরেরা ব্যারিয়েন্তোস। বুধবার বিকালে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে রাজনৈতিক প্রচারণা শেষ করার সময় তাকে হত্যা করা হয়েছে। 

ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি (পিআরআই), ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) ও পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভল্যুশন (পিআরডি) জোটের প্রার্থী ছিলেন ব্যারিয়েন্তোস। রাজনৈতিক অনুষ্ঠানে তার বক্তৃতার শেষে কথিত বন্দুকধারীর একাধিক গুলির আঘাতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। 

গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদো এই ‘কাপুরুষোচিত’ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। 

সালগাদো সামাজিকমাধ্যম এক্সের একটি পোস্টে বলেছেন, তিনি স্টেট প্রসিকিউটর অফিসকে এ হত্যাকাণ্ডের জন্য যে ব্যক্তি বা ব্যক্তিরা দায়ী তাদের বিরুদ্ধে আইনের পূর্ণ প্রয়োগ করতে বলেছেন।   

প্রসিকিউটর অফিস জানিয়েছে, অভিযুক্ত হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।  

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় রাজ্য মোরেলোসে একজন মেয়র প্রার্থী খুন হয়েছেন। একই দিনে পশ্চিম জালিস্কো রাজ্যে আরেকজনকে গুলি করে আহত করা হয়েছে। 

ম্যাক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ২ জুনের নির্বাচনে দাঁড়ানো অন্তত ২২ জন প্রার্থী খুন হয়েছেন। 

সাম্প্রতিক হত্যাকাণ্ডের ফলে ম্যাক্সিকোর পৌরসভা নির্বাচনের ২৫০ জন প্রার্থীই নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। যা সরকারকে তাদের জন্য দেহরক্ষী সরবরাহ করতে প্ররোচিত করেছে। 

‘সরকার প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিছুই করেনি’ বলে অভিযোগ করেছে পিআরআই। পিআরআইবিরোধী জোটের একটি অন্যতম দল।

রবিবারের (২ জুন) নির্বাচনের সময় নিরাপত্তা জোরদার করার জন্য প্রায় ২৭ হাজার সেনা ও ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হবে।  

সূত্র : সিনহুয়া, আলজাজিরা   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা