× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুস্থ হয়ে উঠছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৪:৫৫ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১৬:০১ পিএম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ধীরে ধীরে গুলির আঘাত থেকে সুস্থ হয়ে উঠছেন। তার বর্তমান শারীরিক অবস্থা সন্তোষজনক। বুধবার (২৯ মে) দেশটির সরকারি অফিস এ তথ্য জানিয়েছে।  

স্লোকাভ নিউজ এজেন্সি জানিয়েছে, স্লোভাকিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাকও ফিকোর অবস্থার সন্তোষজনক উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন। 

কালিনাক বলেছেন, ‘ফিকো ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন। তার অবস্থা বর্তমানে এমন পর্যায়ে রয়েছে যে তিনি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হওয়া শুরু করতে পারেন। এটি আমাদের জন্য খুবই আনন্দদায়ক সংবাদ।’

১৫ মে স্লোভাকিয়ার কেন্দ্রীয় শহর হ্যান্ডলোভায় একটি সরকারি বৈঠকের পর সমর্থকদের অভিবাদন জানানোর সময় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হন। তাকে পরপর বেশ কয়েকটি গুলি করা হয়। যার মধ্যে দুটি গুলি তার শরীরে লাগে। গুলি লাগার সঙ্গে সঙ্গে তাকে দ্রুতগতিতে বাঁশকা বাইস্ট্রিকার রুজভেল্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জীবনমৃত্যুর সঙ্গে প্রায় দুই সপ্তাহ যাবৎ লড়ছেন। দুবার অস্ত্রপচারের মধ্য দিয়ে গিয়েছেন।তার অবস্থা কখনও আশঙ্কাজনক ছিল তো কখনও মনে করা হচ্ছিল তিনি আশঙ্কা মুক্ত আছেন। কিন্তু বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

ফিকো খাওয়া-দাওয়া শুরু করেছেন বলেও জানিয়েছেন কালিনাক। 

সূত্র : সিনহুয়া  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা