× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী বেলুন ফেলল উত্তর কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১১:০৯ এএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১২:২৭ পিএম

দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী একটি বেলুন ফেলছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার চেওরওন এলাকার একটি ধানক্ষেত থেকে তোলা।  ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী একটি বেলুন ফেলছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার চেওরওন এলাকার একটি ধানক্ষেত থেকে তোলা। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অন্তত ২৬০টি আবর্জনা বহনকারী বেলুন ফেলেছে উত্তর কোরিয়া। আর এগুলোকে ‘আন্তরিকতার উপহার’ বলে অভিহিত করেছে। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ তার জনগণকে বাড়ির ভেতরে থাকার অনুরোধ করে সতর্ক করেছে। বুধবার (২৯ মে) এ আবর্জনা ও মলমূত্র বহনকারী বেলুনগুলো পাঠায় উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তার জনগণকে উত্তর কোরিয়ার ফেলা সাদা বেলুন ও এর সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগগুলোও স্পর্শ না করার বিষয়ে সতর্ক করেছে। কেননা তাতে ‘নোংরা বর্জ্য ও আবর্জনা’ রয়েছে।

বেলুনগুলো দক্ষিণ কোরিয়ার নয়টি প্রদেশের মধ্যে আটটিতেই পাওয়া গেছে। এগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময় থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয়েই তাদের প্রচারণা ক্যাম্পেইন চালানোর জন্য বেলুনের ব্যবহার করছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা বেলুনের ভেতরে কোনো প্রচারণা লিফলেট আছে কি না খতিয়ে দেখছে।

সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার কর্মীরা ‘ঘন ঘন লিফলেট ও অন্যান্য আবর্জনা’ ফেলছেন বলে অভিযোগ করেছিল উত্তর কোরিয়া। আর এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রবিবার (২৬ মে) উত্তর কোরিয়ার উপমন্ত্রী কিম কাং ইল এক বিবৃতিতে বলেছেন, ‘শীঘ্রই দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকা ও এর অভ্যন্তরে নোংরা বর্জ্য ও আবর্জনার স্তূপ ছড়িয়ে পড়বে। তারপর তারা সরাসরি বুঝতে পারবে যে এগুলো অপসারণ করার জন্য কি পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয়।’   

এর কয়েক দিন পরই দক্ষিণ কোরিয়ায় এ বেলুন ফালানোর ঘটনাটি ঘটল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার এ কাজকে ‘স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। আর উত্তর কোরিয়াকে এ অমানবিক ও জঘন্য কাজ বন্ধের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে। 

সামরিক বাহিনী বলেছে, ‘এটি আমাদের জনগণের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই বেলুনের জন্য যা ঘটবে তার জন্য উত্তর কোরিয়া দায়ী থাকবে।’ 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা