× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত বেড়ে ৮, সন্দেহভাজন গ্রেপ্তার

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৩:২৬ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৪:১১ পিএম

বিস্ফোরণস্থলে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছবি: সংগৃহীত

বিস্ফোরণস্থলে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছবি: সংগৃহীত

তুরস্কের অন্যতম ব্যস্ত শহর ইস্তাম্বুলে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে তুর্কি পুলিশ। এ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। আহত হয়েছেন অন্তত ৮১ জন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু এসব বিষয় নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, সড়কে বোমা রেখে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইস্তাম্বুলের ব্যস্ত সড়কে রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের  ঘটনা ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী সোয়লু ওই বিস্ফোরণের জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করে বলেন, ‘প্রাণঘাতী এ সন্ত্রাসী হামলার নির্দেশ এসেছে উত্তর সিরিয়ার আইন আল-আরব থেকে।’

‘যারা এ জঘন্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব,’ বলেন তিনি। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

বিস্ফোরণকে বোমা হামলা বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘জঘন্য এ হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৩ জন। হামলাকারীকের শিগগির আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা