× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপুয়া নিউগিনিতে ভূমিধস

নিহতের সংখ্যা ২ হাজার ছাড়ানোর আশঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৪ ১৪:২২ পিএম

আপডেট : ২৭ মে ২০২৪ ১৫:০৩ পিএম

ভূমিধসের ফলে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি। শনিবার (২৫ মে) পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশের মাইপ মুলিতাকা অঞ্চলের ইয়াম্বালি গ্রাম থেকে তোলা। ছবি : সংগৃহীত

ভূমিধসের ফলে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি। শনিবার (২৫ মে) পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশের মাইপ মুলিতাকা অঞ্চলের ইয়াম্বালি গ্রাম থেকে তোলা। ছবি : সংগৃহীত

পাপুয়া নিউগিনিতে ভূমিধসের ফলে মাটিচাপা পড়ে ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

বিষয়টি রবিবার (২৬ মে) এক চিঠির মাধ্যমে জাতিসংঘকে জানিয়েছে পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষ। যা সোমবার (২৭ মে) প্রকাশিত হয়েছে।

চিঠিতে পাপুয়া নিউগিনির বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশটির উন্নয়ন সহযোগী ও অন্যান্য আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রকে জানাতে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, ভূমিধসের ফলে ২ হাজারের বেশি মানুষ জীবন্ত মাটিচাপা পড়েছে। এ ছাড়া এ ভূমিধস বড় ধরনের ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে।

চিঠিতে আরও জানানো হয়, পোরগেরা মাইনের প্রধান মহাসড়কটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে পরিস্থিতি এখনও অস্থিতিশীল। এটি উদ্ধারকারী দল ও মাটিচাপায় বেঁচে থাকা ব্যক্তি উভয়ের জন্য বিপদের সৃষ্টি করেছে। বিপর্যয় মোকাবিলায় সেনাবাহিনী, জাতীয় ও আঞ্চলিক সহায়তাকারীসহ সবাইকে একসঙ্গে মিলে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (২৪ মে) দেশটির রাজধানী পোর্ট মোরেসবির এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।এতে গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

ন্যাশনাল ডিজাস্টার সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক লুসেতে লাসো মানা বলেছেন, ভূমিধসের ফলে এ এলাকার ভবন ও খাদ্যবাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের অর্থনৈতিক লাইফলাইনে বড় ধরনের প্রভাব ফেলেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা