× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হতে যাচ্ছে টিজিবির ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৪:৩১ পিএম

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে টিজিবির আয়োজনে শুরু হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে টিজিবির আয়োজনে শুরু হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। এমন ভাবনা থেকেই বিগত সময়ের ধারাবাহিকতায় আগামী ১৭ নভেম্বর থেকে টিজিবির আয়োজনে শুরু হতে যাচ্ছে টিজিবির ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৭। রাজধানী ঢাকার খামারবাড়িতে অবস্থিত ইন্দিরা রোড ক্রীড়াচক্র মাঠে ৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিবে। 

এই আয়োজনে অংশগ্রহণ করেন নিয়মিত ট্রাভেলার যারা টিজিবির সঙ্গে ভ্রমণ করেন।  সেই সঙ্গে পর্যটন সেক্টর নিয়ে ভালো কাজ করছেন এমন অনেকেই সুযোগ পান প্রতি বছর। মূলত সৌহার্দ্য বৃদ্ধি এবং পর্যটনের সার্বিক প্রচারের উদ্দেশ্যেই প্রতি বছর আয়োজিত হয় এই টুর্নামেন্ট। 

মোট ৯ মাচের এ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে সূর্যস্নান, টিলাগাঁও, ছাউনি, বনবাস, রিসোর্টস বিডি ও ক্রিডস। আগত দর্শকদের জন্যেও আছে পুরস্কার, ক্যাচ ধরলে নগদ লোড, টিশার্টসহ অনেক আয়োজন। উল্লেখ্য, ট্যুর গ্ৰুপ বিডি (টিজিবি) ভ্রমণ পিপাসুদের নিয়ে নিয়মিত দেশ এবং দেশের বাইরে ট্যুর ইভেন্ট পরিচালনা করে থাকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা