× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এশিয়াজ ওম্যান লিডার’ সম্মাননা পেলেন তাসনুভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৬:৫৯ পিএম

‘এশিয়াজ ওম্যান লিডার’ পুরস্কার গ্রহণ করছেন মাইন্ডশেয়ার বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা। সংগৃহীত ছবি

‘এশিয়াজ ওম্যান লিডার’ পুরস্কার গ্রহণ করছেন মাইন্ডশেয়ার বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা। সংগৃহীত ছবি

ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেসের সম্মানজনকএশিয়াজ ওম্যান লিডার পুরস্কার পেলেন মাইন্ডশেয়ার বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্যান প্যাসিফিক সিঙ্গাপুরে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তার অসাধারণ নেতৃত্ব এবং অনুপ্রেরণাদায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়ছে।

ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস মূলত বিভিন্ন অঞ্চলের ব্যতিক্রমী নারী নেত্রী ও অগ্রদূতদেরকে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি প্রদান করে।

ক্যারিয়ারের পুরোটা জুড়েই তাসনুভা আহমেদ টিনার দুর্দান্ত যাত্রা তার দৃঢ় ইচ্ছাশক্তি, অদম্য নিষ্ঠা আর অতুলনীয় নেতৃত্বের প্রতিফলন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে নানান ভূমিকায় গুরুত্বপূর্ণ ছাপ রেখে আসছেন। ব্যবসায় প্রবৃদ্ধি, ধারাবাহিক ইনোভেশন এবং অগ্রসর ডিজিটাল স্ট্র্যাটেজির মতো ক্ষেত্রগুলোতে তার ব্যতিক্রমী দক্ষতার গুণেই এটি সম্ভব হয়েছে। তাকে মিডিয়া এজেন্সির ব্যবসায়ের জটিল সব সমীকরণ আয়ত্তে আনবার মতো সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়েছে কান্তার বাংলাদেশ, ইউনিট্রেন্ড লিমিটেড এবং এমইসি বাংলাদেশের মতো স্বনামধন্য সংস্থাগুলোতে তার বিভিন্ন স্তরের কাজের অভিজ্ঞতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা