× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গন্তব্য যখন ‘রেডিও চিলমারী’

কেএম হিমেল আহমেদ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৪:৩৭ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৫:১৭ পিএম

ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারা চরে শিক্ষার্থীরা                                                                ছবি : সোহানুর রহমান সাকিল

ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারা চরে শিক্ষার্থীরা ছবি : সোহানুর রহমান সাকিল

বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিটি শিক্ষার্থীর জন্য সুন্দর মুহূর্তের একটি হলো শিক্ষা সফর। বহু কাঙ্ক্ষিত একটা রেডিও পরিভ্রমণের সমাপ্তি হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের।

রেডিও চিলমারী স্টেশন ভবনের সামনে                                                           ছবি : তাহেরুল ইসলাম তুহিন

রেডিও জার্নালিজম কোর্সের একটি অংশ হিসেবে রেডিও স্টেশন পরিদর্শন করার প্রয়োজন হয়। রেডিও পরিভ্রমণের উদ্দেশ্য বাস্তব অভিজ্ঞতা অর্জন। তারই ধারাবাহিকতায় ‘রেডিও চিলমারী’ স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ২০ নভেম্বর দিন-তারিখ নির্ধারণ করা হয়। রবিবার সকাল ৯টায় কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে কোর্স শিক্ষক রহমতুল্লাহ্ স্যারের নেতৃত্বে বাসযোগে আমরা রওনা হই কুড়িগ্রামের চিলমারীর উদ্দেশে।

চিলমারীতে গাড়ি পৌঁছায় সাড়ে ১১টায়, প্রথমে রেডিও চিলমারীর অফিস পরিদর্শন শেষ করে  ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারার চরে নৌকা ভ্রমণ, বালুমাঠে হইহুল্লোড়, গোসল শেষে দুপুরের খাওয়া-দাওয়া। নদীর চরে বেলা গড়িয়ে বিকাল নেমে আসে, শরীরে ক্লান্তি ভর করতে না করতেই শুরু হয় বিনোদন পর্ব। গান, কবিতা, নাচ, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ শেষে গ্রুপ ফটোসেশন করে আবার সন্ধ্যার আগেই নৌকায় করে নদীর তীরে ফিরি। সেদিনের মুহূর্তটুকু পুরো ব্যাঙমারা চর মাতিয়ে তুলি আমরা অনির্বাণ-৮ ব্যাচের শিক্ষার্থীরা।

পরিভ্রমণ বিষয়ে শিক্ষার্থী সোহানুর রহমান শাকিল বলেন, ‘কোর্স রিলেটেড এমন পরিভ্রমণ অনেক আনন্দই হয়। এমন পরিভ্রমণ প্রতিটি সেমিস্টারে দরকার বলে মনে করি। আমরা বইয়ের পাতায় যা পড়ছি তা বাস্তবে দেখে অনেক ভালো লাগছে।’ শিক্ষার্থী উম্মে কুলসুম ঊর্মি বলেন, ‘সবাই মিলে রেডিও স্টেশন ভ্রমণ বিষয়টা খুব মজার ছিল। এ ভ্রমণে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পেরেছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা