ঈদ ঘিরে ছিল অনেক পরিকল্পনা। দুই সন্তানকে নিয়ে নরসিংদী শহরে নতুন জামা কিনতে গিয়েছিলেন সুজন মিয়া। স্ত্রী সাথী বেগমের মুখেও ছিল ঈদের হাসি। বাজার শেষে নতুন জামা হাতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সেই আনন্দ রূপ নেয় বিষাদে। নরসিংদী রেলস্টেশনে দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান সাথী। তার ছোট ছেলে সাফওয়ান ওরফে হাসেনও মারা যায়।