প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৫১ পিএম
বিকাল ৪টার পর বিদ্যালয়ে ছুটির ঘণ্টা পড়ে গেছে। শিক্ষক শিক্ষার্থীরা সকলে বের হয়ে গেছে। বিদ্যালয়ের কলাপসিবল গেটে পড়েছে তালা। এসময় বাথরুমে থেকে বের হয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া দেখে বিদ্যালয়ে কেউ নেই। শুরু করে চিৎকার চেচামেচি।