প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৪৯ পিএম
সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষায় প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে দেওয়া বাঁধই এখন নতুন সংকট তৈরি করছে। বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আবার কোথাও বাঁধ ভেঙে ডুবে যাচ্ছে ধানখেত।