প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৪৩ পিএম
আদিবাসীরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে মৈত্রী পানি বর্ষণসহ সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে। বান্দরবানের মারমা সম্প্রদায় মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল। পাহাড়ের আদিবাসীরা ভিন্ন ভিন্ন নামে বর্ষবরণের এই উৎসব পালন করে থাকে। ত্রিপুরাদের বৈসুর (বৈ), মারমাদের সাংগ্রায়ের (সা) চাকমাদের বিঝুর (বি) থেকে বৈসাবি হলেও বান্দরবানের মারমারা বর্ষবরণের এই উৎসবকে সাংগ্রাই বলে থাকে।