প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২১:১৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬ ২১:২২ পিএম
বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লার রাজগঞ্জ বাজারে বসে ঐতিহ্যবাহী মাছের মেলা। নববর্ষের প্রথম দিন গত সোমবার শুরু হওয়া এ মেলা চলে মঙ্গলবার (১৬ এপ্রিল) পর্যন্ত। নতুন বছর ঘিরে শতবর্ষের ঐতিহ্যবাহী এ মেলাটি ‘কাতলা মাছের মেলা’ হলেও এখানে অন্যান্য মাছও পাওয়া যায়। তুলনামূলক দাম সহনশীল হওয়ায় এ বছর বেচাকেনাও হয়েছে জমজমাট।