প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৬:১৯ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে বিকল্প হিসেবে সান্ধ্যকালীন মার্কেট ও হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।