প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৬:১৩ পিএম
প্রিয় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না—এমন কঠোর প্রতিজ্ঞা করেছিলেন কিশোরগঞ্জের ৮০ বছর বয়সী বৃদ্ধ ইনু মিয়া। অবশেষে দীর্ঘ ১৭ বছরের সেই অপেক্ষার অবসান ঘটেছে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকেলে ইনু মিয়ার মুখে নিজ হাতে ভাত তুলে দিয়ে তার প্রতিজ্ঞা ভাঙান সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।