প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৪১ পিএম
শোভাযাত্রাটি নির্বিঘ্ন করতে পহেলা বৈশাখের ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা শোভাযাত্রার সামনে ও পেছনে অবস্থান নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেন।